1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার দায় ইসিকে নিতে হবে: বিএমএসএফ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার দায় ইসিকে নিতে হবে: বিএমএসএফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩৯ বার

আসাদুজ্জামান আসাদ : রাজধানীর দুই সিটি নির্বাচনকালে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার দায় ইলেকশন কমিশনকে (ইসি) নিতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে দেশের প্রায় বিভিন্ন নির্বাচনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রক্তাক্ত আহত কিংবা পঙ্গুত্ববরণ করতে হচ্ছে।

এধরনের প্রথা চলতে থাকলে দেশের সাংবাদিকরা নির্বাচনকালে দায়িত্বপালনে আগ্রহ হারিয়ে ফেলবেন। সংবাদ বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, নির্বাচনকালে আহত সাংবাদিকদেরকে সরকারী কোষাগার থেকে চিকিৎসাসেবা সহ ক্ষতিপূরণ দিতে হবে।

বিএমএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে, কালেরকন্ঠের প্রধান আলোকচিত্রি শেখ হাসানকে মাদারটেক স্কুল কেন্দ্রে হামলা চালায় দূর্বৃত্তরা। প্রেসবাংলা এজেন্সী-পিবিএ বিশেষ প্রতিনিধি জিসাদ ইকবালকে নিকুঞ্জে এবং মোস্তাফিজুর রহমান সুমনকে রায়ের বাজারে কুপিয়ে রক্তাক্ত আহত করে।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে ইসি এর দায় কোনক্রমেই এড়াতে পারেনা। তাকে সাংবাদিকদের ওপর হামলার দায় নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়ন করার প্রতিও তাগিদ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net