1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুক নিয়ে ব্যস্ত থাকায় অনেকে ভোট দিতে যায়নি: ইসি সচিব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

ফেসবুক নিয়ে ব্যস্ত থাকায় অনেকে ভোট দিতে যায়নি: ইসি সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯৫ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা সিটি নির্বাচনে প্রত্যাশার চেয়েও কম ভোট পড়েছে বলে মানছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। দুই সিটিতে শতকরা ৫০ শতাংশ ভোট পড়ার প্রত্যাশা থাকলেও সেটি হয়নি জানিয়ে ইসি সচিব বলেছেন, ভোট কাস্টিংয়ে ইসি পুরোপুরি সন্তুষ্ট না।

ঢাকার দুই সিটিতে ভোটের পরদিন রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ভোটের ফলাফলসহ বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইসি সচিব।

জনগণ ভোট দিতে না যাওয়ার কিছু কারণও এসময় তুলে ধরেন ইসি সচিব। তিনি বলেন, জনগণ ছুটি পেয়েছে, অনেকে ছুটি ভোগ করেছে। কেউ কেউ ঘরে বসে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল।

ভোটারদের না আনতে পারার ব্যর্থতা নির্বাচন কমিশনের কি না- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘মোটেই না। কারণ ভোটকেন্দ্রে আসার দায়িত্ব ভোটারের। বিয়ের দাওয়াত দেয়ার দায়িত্ব আমার, কিন্তু দাওয়াতে আসবেন কি না সেটা আপনার বিষয়। উন্নত দেশগুলোতে ভোটের হার অনেক কম। অস্ট্রেলিয়ায় ভোট মানুষ দিতে আসে না। অস্ট্রেলিয়া সরকার ও নির্বাচন কমিশন কি ব্যর্থ? মোটেই না। এ জন্য সেখানে আইন করা হয়েছে যে, ভোট না দিতে আসলে ১০০ ডলার জরিমানা দিতে হবে। তারা ১০০ ডলার জরিমানা দেয়, তারপরও ভোট দিতে যায় না।’

ভোটারদের আস্থাহীনতার কারণে গতকাল শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট কম পড়েছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘অনাস্থার কারণে ভোটে যাননি, এটা আমার কাছে মনে হয়নি। অনাস্থার কারণে যদি ভোটে না যেতেন, তাহলে যারা সরকারি দল তাদের তো অন্তত ভোটে অনাস্থা নাই। তাদের যদি সব ভোটার ভোট দিতেন, তাহলেও তো এত কম ভোট পড়তো না। তার মানে হলো যারা সরকারকে সমর্থন করেন, তাদেরও অনেক ভোটার ভোট দিতে যান নাই।’

অনেক গোপন কক্ষে অরেকজন আগে থেকে দাঁড়িয়ে ছিল কিংবা গোপন কক্ষে গিয়ে একজনের ভোট অন্যজন দিয়েছে। এ বিষয়টি কমিশন কোনো তদন্ত কমিটি গঠন করবে কি না?

এর জবাবে মো. আলমগীর বলেন, এ অভিযোগটি আমাদের কাছে এসেছে খুবই অল্প মাত্রায় আপনাদের মিডিয়ার মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটিও আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি। এ বিষয়ে কেউ লিখিতভাবে অভিযোগ করেননি।

এই দুই অভিযোগ নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনে লিখিতভাবে আসলে তদন্ত করা হবে, নাহলে করা হবে না বলেও জানান ইসি সচিব।

দুই সিটিতে কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, উত্তরে ২৫ দশমিক ৩০ শতাংশ আর দক্ষিণে ২৯ দশমিক ০২ শতাংশ ভোট পড়েছে। দুই সিটিতে মোট ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।

ইসি সচিব জানান, ঢাকার ভোটে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে। জালভোট দেয়ার সুযোগ ছিল না। ভবিষ্যতে ভোটার উপস্থিতি বাড়াতে কি করা যায় কমিণ সে বিষয়ে পর্যবেক্ষকদের পরামর্শ নেবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net