1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে ইউপি সদস্যের চোখ উপড়ে ফেলার মামলায় আরও এক আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাগেরহাটে ইউপি সদস্যের চোখ উপড়ে ফেলার মামলায় আরও এক আসামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৭ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বগেহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হাসান রানার(৪০) চোখ উপড়ে ফেলার মামলায় মহারাজ খান (৪৫) নামের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে বারুইখালী গ্রামের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে মহারাজকে গ্রেফতার করে পুলিশ।এই নিয়ে এজাহার নামীয় দুইজনকে গ্রেফতার করল পুিিলিশ।
গ্রেফতার মহারাজ উপজেলার শেখপাড়া এলাকার হাসেম খানের ছেলে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে যুবলীগ নেতা রানার বড় ভাই ফারুক হাওলাদার মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে রাতে উপজেলার বারুইখালী এলাকা থেকে এজাহার নামীয় আসামি শাহজালাল আকনকে(৪০) গ্রেফতার করে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ঘের সংক্রান্ত শত্রুতার কারনে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।আমরা এজাহার নামীয় দুই আসামীকে আটক করেছি। তাদেরকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অন্য আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১৫-২০ জন রানার উপর হামলা করে। পরে গুরুত্ব আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net