1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩২৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শনিবার ১ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহ উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন কানাডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. জমির উদ্দিন ও চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিদায়ীদের পক্ষে পরীক্ষার্থী তাসনিয়া আলম রুদবা ও অধ্যয়নরতদের পক্ষে নবম শ্রেণির ফৌজিয়া আফরোজ নূর বক্তব্য রাখেন।
এসময় চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক এবং বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে পরীক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net