1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রওশন - রফিক একাডেমী ও জামান ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য সেবা ক্যাম্প - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

রওশন – রফিক একাডেমী ও জামান ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য সেবা ক্যাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০১ বার

নাঙ্গলকোট প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রওশন – রফিক একাডেমী ও জামান ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য সেবা ক্যাম্প – ২০২০। অনুষ্ঠানটি আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সকালে কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল্লাহ মুজমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ কে এম রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ আল-মানার হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল ও ডা. বেলায়েত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান।

‘রওশন রফিক একাডেমি ও জামান ফাউন্ডেশন ইউএস’ এর যৌথ আয়োজনে এতে শতাধিক বৃদ্ধ নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ কর হয়।

এতে ডা. বেলায়েতের নেতৃত্বে মেডিকেল টিমের অন্য সদস্যরা ছিলেন ডা. তানিয়া সুলতানা, ডা. শাহাদাত, ডা. মেহেদি হাসান, ডা. আমজাদ হোসেন ফরহাদ, ডা. মাহমুদুন্নবী, ডা. মাহমুদা (ডেন্টিস্ট), ডা. শাকিয়া মজুমদার পিউ ও ডা. আব্দুর রহিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net