1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী ও ইনডোর চালু হচ্ছে ১৭ মার্চ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী ও ইনডোর চালু হচ্ছে ১৭ মার্চ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ সদরের যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী ও সীমিত পরিসরে ইনডোর আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততমজন্মবার্ষিকীর দিনে চালু হচ্ছে। এর আগে গত বছরের ১৫ আগস্ট হাসপাতালটির বহির্বিভাগ চালু হয়। ইমার্জেন্সী ও ইনডোর চালুর মধ্য দিয়ে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে যাত্রার শুরুর পথে একধাপ এগিয়ে যাবে।

শনিবার অনুষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, উপপরিচালক সৈয়দ মঞ্জুরুল হক এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেন। এর আগে গত বছরের ১৫ আগস্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু হয়। বর্তমানে ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের রোগি দেখা হচ্ছে। ২০১২ সাল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস ক্লাসে ছাত্রছাত্রী ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net