1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'আলোকিত করিমগঞ্জ'র উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

‘আলোকিত করিমগঞ্জ’র উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ‘আলোকিত করিমগঞ্জ’। শুক্রবার ভোরে করিমগঞ্জ মহাবিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মানবতার জন্য নিবেদিত প্রাণ এই সংগঠনটি। এ সময় সবাই গাইতে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানটি।

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আলোকিত করিমগঞ্জ এর উদ্যোক্তা সজিব রাব্বানী, আসাদুজ্জামান সরকার, শাহীন, হৃদয়, তাজমুল ও সদস্য এসকে বাপ্পি, মামুন, রুহুল আমিন, রেদোয়ান, রমজান, সাইফসহ আরো অনেকে।

পরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। র‍্যালিটি করিমগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শেষ হয় করিমগঞ্জ মহাবিদ্যালয় মাঠে। এ সময় সংগঠনের উদ্যোক্তা সজিব রাব্বানী সবাইকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে মানবতার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net