1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন রাজনৈতিক নেতার মহানুভবতা ও রাষ্ট্রের নিষ্ঠুরতা এবং সাংবাদিকদের নীরবতা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল

একজন রাজনৈতিক নেতার মহানুভবতা ও রাষ্ট্রের নিষ্ঠুরতা এবং সাংবাদিকদের নীরবতা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৬ বার

✍ বাবুল তালুকদারঃ রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদের কোন বিকল্প নেই, তেমনি দেশ গঠনসহ মানুষের সুখ দুঃখের একমাত্র ভাগিদার রাজনীতিকরাই। যার জ্বলন্ত প্রমান ২০০৭ সাল! দেশে জরুরী অবস্থা ঘোষণার পর মাত্র দুই বছরের মধ্যেই সর্বস্তরের মানুষ রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের প্রয়োজনীয়তা অনুভব করে। সর্বস্তরে অপশাসনের ধারাবাহিক ব্যর্থতার ফল স্বরূপ দুই বছরের মধ্যেই তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

আর একজন রাজনীতিককে কঠোর অনুশীলন এবং সাংগঠনিকভাবে যোগ্যতার প্রমাণ দিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়। কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হলেই রাষ্ট্র যখন কোন রাজনীতিকের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তখন খারাপ নজির স্থাপিত হয়। আর এরই ধারাবাহিকতায় যে কোন রাজনীতিবিদই ভবিষ্যতে আক্রান্ত হতে পারে।

আজ এমন একটি মানুষকে নিয়ে কথা বলছি সে মানুষটির আজ ছিল জন্মদিন। এই মানুষটির সপ্তাহে গড়ে পাঁচ দিনই আদালতের বারান্দায় বারান্দায় হাজিরা দিতে হয় এখন!
অপশাসনের প্রেক্ষাপটে চরম এক বিদ্বেষমূলক চক্রান্তের শিকার সে মানুষটি হলো , বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী জনাব মির্জা আব্বাস।

২০১৮ সালের মধ্য রাতের নির্বাচনে ঢাকার বুকে সস্ত্রীক বারবার হামলার শিকার হয়েও প্রতিবারই ঘুরে দাড়িয়ে ছিলেন, আর এই অপরাধেই এখন প্রহসনের মামলায় বিপর্যস্ত করা হচ্ছে তাকে।

এইতো কিছুদিন আগেও ৩০০ ‘সাংবাদিকদের কমমূল্যে প্লট প্রদান’ এর অভিযোগে আদালত যে মামলা চলবে বলে বলা হয়েছে, সেই মামলায় মির্জা আব্বাসের কোন নামই ছিলো না, কিন্তু এখন এই মামলায় নতুন করে তাকে প্রধান আসামী করা হয়েছে।

জানা যায়, সাংবাদিকদের কম মূল্যে প্লট বরাদ্দ দেয়া হয়েছে বলে অভিযোগ এনে সরকার একটি মামলা দায়ের করে। মামলায় তৎকালীন পূর্ত মন্ত্রী হিসেবে মির্জা আব্বাসকে স্বাক্ষী করা হয়। কিন্তুু হঠাৎ করেই সেই মামালায় মির্জা আব্বাসকে নতুন করে প্রধান আসামী করা হয়েছে।

শত্রুতারও একটা সীমা থাকে কিন্তু মির্জা আব্বাসের উপর ধারাবাহিক নির্যাতনের কোন সীমা নেই। একজন সাবেক সংসদ সদস্য, ঢাকার মেয়র, মন্ত্রী এবং দেশের সর্ববৃহৎ একটি দলের শীর্ষ নেতার উপর এ ধরনের প্রতিহিংসা দেশের সব রাজনীতিকদের জন্যই লজ্জার এবং আতঙ্কের।

শুধুমাত্র রাজনীতি করার কারনে একজন প্রবীণ রাজনীতিকের উপর এমন নির্যাতন ভবিষ্যতের জন্য যদি উদাহরণ হয়ে থাকে! যা বাকী সব রাজনীতিকের জন্যই অমঙ্গল এবং বিপদ জনক সাক্ষ্য বহন করবে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘পূর্ত মন্ত্রণালয়ের আওতায় যদি কোন প্লট থাকে তাহলে সরকার তা নির্ধারিত মূল্যে বরাদ্দ দেয়। আর এর জন্য মন্ত্রনালয়ের আলাদা বিভাগ রয়েছে তারাই এর পকিল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। সরকার বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে যে মূল্য নির্ধারণ হবে সেই মূল্যই প্লট বরাদ্দ হয় অতএব, এখানে পূর্ত মন্ত্রীর কোন কাজ নেই।’

তবে এখানে উল্লেখ করা যেতে পারে, ‘এর আগে মিরপুরসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিদের প্রতিজনকে ৫ কাঠা বা তারও বেশী জায়গা বরাদ্দ দেয়া হতো। কিন্তু সেই সময়ে ৩০০ সাংবাদিকের মধ্যে ৭ কাঠার একটি প্লট ৫ জনকে ভাগ করে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সবচেয়ে হতাশার বিষয়, যে সাংবাদিকরা প্লট গুলো যারা পেয়েছে তারা কি শুধু বিএনপি সমর্থিত সাংবাদিক? তা মোটেেও নয়, এখানে অনেক আওয়ামীলীগ সমর্থিত সিনিয়র সাংবাদিকরাও রয়েছে। তবে তারা কোন পক্ষই এ নিয়ে এখন কোন কথা বলছে না এবং এ বিষয়টি নিয়ে আমার প্রতি যে অবিচার ও অন্যায় করা হচ্ছে তারও প্রতিবাদ করা হচ্ছে না।

এদিকে জানা যায়, যে সাংবাদিকরা সরকারের নির্ধারিত টাকাটি অনেক কষ্ট করে জমা দিয়েছিলেন, কেউ স্ত্রীর গহনা বন্ধক রেখে কেউবা সুদের উপর টাকা ঋণ নিয়ে! কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায় এক যুগ পরেও আজও তারা সেই কাঙ্খিত জাগা সাংবাদিকরা বুঝে পেলো না, অনেক সাংবাদিক মনে আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। আর এদিকে সরকার দলীয় লোকজন সেই জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে ভোগ দখল করছেন।

আমি শুধু এটুকুই বলবো, কোন রাজনীতিবিদ ষড়যন্ত্র আশা করে না। রাষ্ট্র যখন একজন রাজনীতিকের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তখন কারো কিছু করার থাকে না। আইন যেখানে বাধাগ্রস্থ তখন মানুষের নিরুপায় হওয়া ছাড়া কোন উপায় থাকে না।

তবে রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই। আজকের ষড়যন্ত্র আগামীর দৃষ্টান্ত হয়ে থাকলে কারো জন্যই তা শুভ নয়। সত্যের জয় একদিন হবেই।

পরিশেষে শুধু এতটুকু বলবো, শুভ জন্মদিন ভাই,💐 মহান আল্লাহর কাছে দোয়া করি আপনি দীর্ঘজীবি হোন, আমীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net