1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী এনা পরিবহনের ধাক্কায় নিহত ২ আহত ৯ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

কুমিল্লা চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী এনা পরিবহনের ধাক্কায় নিহত ২ আহত ৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১১ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পিছনে দ্রুতগামী যাত্রীবাহী এনা পরিরবহনের বাসের ধাক্কায় দুইজন নিহত ও অপর ৮-৯ জন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘির দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন; কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের সিতাকুন্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আবদুল কাদের(৪৬) ও বাসের সুপারভাইজার ঢাকা শহরের মিরপুর পল্লবীর আবদুল হাকিম সরকারের ছেলে মোঃ রাসেল(৩৫)। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই ছিদ্দিকুর রহমান।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামমুখী এনা পরিবহনের যাত্রীবাহী বাস(ঢাকামেট্রো-ব-১৫-৩৪৯৪) শনিবার দিবাগত রাত দুইটায় মহাসড়কের জগন্নাথদীঘির দক্ষিণ পাড়ে কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ট-১১-৭২৪৩)-কে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে এনা বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলে বাসের সুপারভাইজার মোঃ রাসেল ও ধাক্কায় বিকট শব্দের কারণে লাফ দিয়ে কাভার্ডভ্যানের নিচে পড়ে চালক আবদুল কাদেরের মৃত্যু হয়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়। আহতদের উদ্ধার শেষে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net