1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

এ এম ফাহাদ, খাগড়াছড়ি
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল আলম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার তবলছড়ি ৩নং ওয়ার্ড হাজীপাড়ায় এ ঘটনার বিষয়টি জানা যায়। শামছুল আলম স্থানীয় খলিলুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান।

ভুক্তভোগীর পিতা ইসমাইন হোসেন জানান, পেশাগত কারণে তিনি চট্টগ্রামে থাকেন। গ্রামের বাড়িতে তার মাতাহীন মেয়ে ও তার মা থাকেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০/১১টার দিকে মেয়েকে বাড়িতে একা রেখে তার মা বাজারে যান। বাড়িতে একা পেয়ে শামছুল আলম মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান জানান, ঘটনা জানার পর গত ৩ অক্টোবর রাতে ভুক্তভোগীর বাড়িতে যায় পুলিশ। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে তার ঘরের দরজায় তালাবদ্ধ পাওয়া যায়। থানায় কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net