1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার হাজিয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসীর মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র

চকরিয়ার হাজিয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসীর মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: কুরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে সেই শান্তির অনন্য রহমত। পথহারা হবেনা যুবসমাজ। ধর্ষিত হবেনা কিশোরী, তরুণী, যুবতী। দূর হয়ে যাবে সমাজের যতো অন্যায় অনাচার। পাপাচারের বিরুদ্ধে সকলেই থাকবে সোচ্চার। এটি কেবল আল্লাহর নির্দেশিত ও রাসুল (সঃ) এর দেখানো পথ অনুসরণের মাধ্যমেই সম্ভব। তাই সুন্দর, সমৃদ্ধ ও সুখময় সমাজ বিনির্মাণে কুরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার কোন বিকল্প নেই। রোববার ১৬ফেব্রুয়ারি চকরিয়া উপজেলাস্থ হাজিয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে বক্তারা এসব কথা বলেন। হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মসজিদের খতিব মাওলানা হাফেজ আবু আইয়ুব আনসারী। এতে আলোচনা পেশ করেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন টেকেরহাটের পীর আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী (ঢাকা), শায়েখ মুহাম্মদ জামাল উদ্দিন (ঢাকা), মাওলানা শফিউল হক জিহাদী (কক্সবাজার), মাওলানা হাফেজ বশির আহমদ (চকরিয়া)সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। এসময় মাহফিল পরিচালনা কমিটির পরিচালক মুহাম্মদ আবু হুরাইরার সার্বিক তত্ত্বাবধানে ও সকল সদস্যদের সযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশাল মাহফিলে ইসলামী সংগীত পরিবেশ করেন শিল্পী মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী (পেকুয়া), শিল্পী আনোয়ার হোছাইন আজাদ (ঢাকা), প্রবাল শিল্পী গোষ্ঠী ও মোহনা শিল্পী গোষ্ঠী সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net