1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সুন্দরবন দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

শরণখোলায় সুন্দরবন দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭৬ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই শ্লোগানে বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বন বিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বনসংলগ্ন শরণখোলা বাজারে শোভাযাত্রা শেষে প্রদীপন সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন। অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন, সহ-ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এম ওয়াদুদ আকন, কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, সাংবাদিক নজরুল ইসলাম আকন, শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. শামসুল হক, বগী স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি সদস্য বাচ্ছু মুন্সি, ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার, মৎস্যজীবী নেতা সোলায়মান ফরাজী প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন দিবসটি কয়েক বছর ধরে বনসংগ্ন কিছু এলাকায় নিরবে নিভ্রিতে পালিত হচ্ছে। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। অথচ দিবসটি অবহেলিত রয়েছে আজও। সরকার এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা দেশব্যাপী দিবসটি পালিত হবে। এতে সুন্দরবন সুরক্ষায় মানুষ আরো আন্তরিকভাবে এগিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net