1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজীগঞ্জ, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঠিকাদার কাউসারের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

হাজীগঞ্জ, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঠিকাদার কাউসারের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭৮ বার

আলমগীর হোসেন, লক্ষ্মীপুর :২২ কোটি টাকার বরাদ্ধের নয় ছয়। ১৯ কিলোমিটার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন অনিয়মের সহযোগীতা করছেন বলে পথচারীদের অভিযোগ। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি করেন তারা।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১৯ কিঃমিঃ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের আওতায় ২২ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর,হাজীগঞ্জ ও রামগঞ্জ পযর্ন্ত সড়ক মেরামতের দায়িত্ব নেয় মেসার্স ওকে এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরুতেই নিয়ম-নীতিকে উপক্ষার না করে সড়কটির কাজ করে আসছেন এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

নিয়ম অনুযায়ী প্রাইম কোট দিয়ে কার্পেটিং করার কথা থাকলেও তা না দিয়ে সামান্য বিটু মিন ব্যবহার করে কার্পেটিং এর কাজ করতে থাকে। ২৪ ঘন্টা আগে প্রাইম কোর্ট দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ওই প্রকল্পের ১৮ ফুট চড়া ৮ কিলোমিটার সড়কে বেস্ট অব ওয়ান পাথর ৮০%এবং বালু মিক্স ২০% ব্যবহার করার কথা থাকলেও পাথরের পরিমান ২০% এবং বালুর পরিমাণ ৮০% দিয়ে সংস্কারে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এ প্রকল্পের ব্যয় বাবত ধরা হয়েছে ৫ কোটি টাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ৬০-৭০ গ্রেডের বিটু মিন ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। এ ছাড়া দরপত্রের শর্ত অনুযায়ী পুরুত্ব কম এবং নি¤œমানের বিটু মিন ব্যবহার করা হচ্ছে।

ব্ল্যাকটপ উল্টিয়ে পূর্ণরায় সড়কে ভেঙ্গে দেয়ার কথা থাকলেও তা না করে অন্যস্থানে নিয়ে পূর্নরায় বালু মিশ্রিত করে রাস্তায় ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। সড়কের দু-পাশে নতুন ইট দিয়ে এজেন্ট করার নিয়ম থাকলেও রাস্তার দুই পাশের ব্যবহৃত ইট তুলে নিচের অংশ উপরে তুলে পুর্ণরায় এজিং করা হচ্ছে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটি। এদিকে কাজ চলাকালে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা থাকার কথা থাকলেও কোনো কর্তব্যরত কোনো ব্যক্তি সরেজমিনে গিয়ে দেখা যায়নি।

গত মঙ্গলবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক কাউসার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন,অনিয়েমরে অভিযোগে স্থানীদের কাছ থেকে অভিযোগ আসছে। এ নিয়ে ঠিকাদারের সঙ্গে আমি কথা বলেছি। সড়কের কাজ ঠিকভাবে বুঝে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net