1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১২ নারী এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

১২ নারী এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪৪ বার

আবদুল্লাহ মজুমদারঃ ঢাকা ‍উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দারুসসালাম থানার ৯নং ওয়ার্ডে ধর্ষণের হুমকি দিয়ে জাতীয় পার্টির ১২ নারী পোলিং এজেন্টকে বেরকরে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টায় বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।এছাড়া ১৬টি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

জাতীয় পার্টির সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলমাস উদ্দীন (ঝুড়ি মার্কা) যুগান্তরকে বলেন, সকাল ৮টায় আমার পোলিং এজেন্টরা বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে প্রবেশ করেন। সাড়ে ৮টায় এই তিন কেন্দ্র থেকে আমার ১২ জন নারী পোলিং এজেন্টকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ধর্ষণের হুমকি দিয়ে কেন্দ্র ছাড়ার নির্দেশ দেয়।

ধর্ষণের হুমকি পেয়ে আমার নারী এজেন্টরা কেন্দ্র থেকে বের হয়ে আসে বলেও জানান তিনি।

আলমাস উদ্দীন অভিযোগ করেন, ঘটনাটি সঙ্গে সঙ্গে উপস্থিত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও ম্যাজিট্রেটকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

অন্যদিকে বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম যুগান্তরকে বলেন, ভোট শুরুর পর ১৬টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে কাজপত্র কেড়ে নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন কেন্দ্র পাহারা দিচ্ছেন। তারা তাদের পরিচিত ও চেনা লোক বাদে অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net