1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার প্রভাবে ফাঁকা রাজধানী ঢাকা, মনে হচ্ছে ঈদের আমেজের ছুটি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

করোনার প্রভাবে ফাঁকা রাজধানী ঢাকা, মনে হচ্ছে ঈদের আমেজের ছুটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৪৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনার প্রভাবে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যানজট নেই, ব্যস্ত মোড়ে মানুষের জটলাও নেই। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ছিল ছুটির দিন। অফিস-আদালত ছিল বন্ধ। করোনাভাইরাসের সংক্রমণরোধে শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের না হওয়ায় রাজধানীর চিত্র ছিল একেবারে অন্যরকম। মতিঝিলের ফুটপাতের এক ব্যবসায়ির ভাষায়, এ যেন ঈদের ছুটির ঢাকা।

সকাল থেকেই রাজধানীর ব্যস্ত এলাকা শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, পল্টন, বাংলামোটর, কাকরাইল ছিল অনেকটাই ফাঁকা। রাস্তার মোড়ে মোড়ে যানজট ছিল না। যানবাহন চলেছে হাতেগোনা। বাস ও মিনিবাসগুলো যাত্রী সঙ্কটে একই স্থানে দাঁড়িয়ে থেকেছে অনেকক্ষণ। দুপুরে গুলিস্তান এলাকার জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে, রাস্তা ও ফুটপাত অনেকটাই ফাঁকা। গুলিস্তান এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু বিক্রেতা থাকলেও ত্রেতা ছিল না বললেই চলে। গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার যেখানে নেমেছে সেখানে প্রতিদিন যানজট লেগে থাকলেও গতকাল ছিল ভিন্নরুপ। একটা দুটো করে বাস আসছে। সেগুলোতে যাত্রীও হাতে গোনা। পুরো গুলিস্তানজুড়ে ছিল না কোনো কোলাহল। পল্টন এলাকাতেও লোক সমাগম চোখে পড়েনি। পল্টন মোড়ে গাড়ি চলাচল করেছে খুবই কম। সে কারণে ট্রাফিক পুলিশের প্রয়োজন পড়েনি। ট্রাফিক পুলিশরা পুলিশ বক্সে অলস সময় কাটিয়েছেন।

কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলোতে কোনো মানুষ নেই। সব কাউন্টার ফাঁকা পড়ে আছে। অথচ প্রতিদিন কাউন্টারগুলোতে দীর্ঘ সারি লেগেই থাকে। স্টেশনের প্লাটফরমে হাতে গোনা কিছু যাত্রী দেখা গেছে। স্টেশনের একজন কর্মচারি জানান, সকালের ট্রেনগুলোতে কিছু যাত্রী ছিল। বেলা ১০টার পর থেকে স্টেশন অনেকটাই ফাঁকা। করোনাভাইরাসের আতঙ্কে যাত্রী কম হয়েছে বলে জানান স্টেশনের এক কর্মকর্তা। তিনি বলেন, ঢাকার বাইরে যাওয়ার প্রবনতা থাকলেও ঢাকায় মানুষ খুব কম আসছে। অর্থাৎ ঢাকামুখি ট্রেনগুলো ফাঁকাই আসছে।

মহাখালী বাস টার্মিনালের এক নেতা জানান, সকাল থেকে উত্তরাঞ্চলের দূরপাল্লার বাসগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তিনি বলেন, করোনা আতঙ্কে অনেকেই পরিবার পরিজনকে গ্রামের বাড়িতে পাঠাচ্ছেন। সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালেও সকালে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীদের ভিড় ছিল বলে জানান বাস মালিকরা।
যাত্রাবাড়ী থেকে গাজীপুর রুটে চলাচলকারি বলাকা পরিবহনের চালক রুস্তম আলী বলেন, ছুটির দিন বলে যাত্রী কম। তবে করোনাভাইরাস আতঙ্কে যাত্রী সংখ্যা একেবারে কমে গেছে। আর যাত্রী নেই বলে রাস্তায় গাড়িও বেশি নামেনি। মতিঝিল শাপলা চত্বরে সাইফুল নামে এক যাত্রী জানান, তিনি উত্তরা থেকে বাসে মতিঝিল এসেছেন। রাস্তায় যানজট ছিল না, গাড়ির সংখ্যা ছিল খুবই কম। তার মতে, এমতবস্থায় উত্তরা থেকে আধা ঘণ্টায় মতিঝিল আসা যায়। তবে বাসটি যাত্রী তোলার জন্য বিভিন্ন স্থানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকায় বেশি সময় লেগেছে।
ধানমন্ডির বাসিন্দা সানোয়ার হোসেন বলেন, স্কুল-কলেজ ছুটি থাকায় রাস্তায় যানবাহনের চাপ কম। ছুটি থাকাতে মানুষ রাস্তায় বেরিয়েছে কম। সবচেয়ে বড় কথা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যেভাবে নির্দেশনা দেয়া হচ্ছে তাতে মানুষ অনেকটাই আতঙ্কে দিন কাটাচ্ছে। মূলত সেই আতঙ্ক থেকে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। সব মিলে ঢাকার চিত্রটাই বদলে গেছে। ঢাকাকে অচেনা মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net