1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে স্কুলে স্কুলে যাচ্ছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

কিশোরগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে স্কুলে স্কুলে যাচ্ছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩০৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সভার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাস সম্পর্কে পুলিশের এই গণসচেতনতামূলক কর্মসূচি শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে করোনা ভাইরাস বিষয়ে সচেতনমূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই সচেতনমূলক সভায় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের আগে ও পরে সাবান দিয়ে হাত-মুখ ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য ছাত্র-ছাত্রীদের আহ্বান জানানো হয়।

এছাড়া পরিবার ও এলাকাবাসীর মাঝে এ সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়।

এসময় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন, হোসেনপুর থানার এসআই রেজাউল করিম, আজহারুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net