1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদার মুক্তির নথি এখনো পৌঁছেনি প্রধানমন্ত্রীর দফতরে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

খালেদার মুক্তির নথি এখনো পৌঁছেনি প্রধানমন্ত্রীর দফতরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৪৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত নথি এখনো প্রধানমন্ত্রীর দফতরে পাঠায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টায় সারাবাংলাকে বিষয়টি জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু।

নিয়ম অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত নির্বাহী আদেশটির একটি নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে প্রধানমন্ত্রীর দফতরে। সেখান থেকে নথিটি সই হয়ে ফিরে আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি পাঠাবে কারা মহাপরিদর্শকের দফতরে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সেটি কারাগারে পাঠাবেন। কারাগার থেকে ওই নথি যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ) হাসপাতালে। সেখান থেকেই মুক্ত হবেন বেগম খালেদা জিয়া।

এদিকে, স্বরাষ্ট্র সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (২৫ মার্চ) নাগাদ খালেদা জিয়াক মুক্তি পেতে পারেন। তার মুক্তির জন্য যে প্রসিডিউরটুকু বাকি আছে, সেটি সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।

দীর্ঘ ২ বছর এক মাস মাস ১৬ দিন কারাভোগের পর মঙ্গলবার বিকেলে আইনমন্ত্রী জানিয়েছেন, ৪০১ ধারায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয় মাসের এই মুক্তির সময়টাতে খালেদা জিয়াকে তার বাসায় অবস্থান করতে হবে। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন না।

এদিকে, খালেদা জিয়ার মুক্তির খবর শোনার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন বিএনপির নেতাকর্মী-সমর্থকেরা। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে তারা সেখানে জটলা পাকাচ্ছেন।

খালেদা জিয়ার মুক্তির খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিষয়টি ইতিবাচক হলেও তাকে নিজের বাসায় অবস্থানের শর্ত জুড়ে দেওয়ায় নতুন চিন্তার অবকাশ রয়েছে। বিষয়টি হাউজঅ্যারেস্ট কী না—সেটি ভেবে দেখতে হবে। পুরো আদেশটি হাতে আসার পর আমরা আমাদের মতামত তুলে ধরব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net