1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধার সড়কগুলোতে গণ পরিবহন চলাচল॥ একসাথে বসে গণ আড্ডা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

গাইবান্ধার সড়কগুলোতে গণ পরিবহন চলাচল॥ একসাথে বসে গণ আড্ডা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৩০ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
করোনা কোভিড (১৯) ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার জন্য সামাজিক যোগাযোগ, ঘনিষ্ট মেলামেশা, বাড়িতে অবস্থান, গণ পরিবহনে একত্রিত হয়ে যাতায়াত এবং সরকার লক ডাউন ঘোষণাসহ ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। গাইবান্ধায় পরিবহন যোগাযোগ এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
জেলা শহরের ব্রীজ রোড থেকে দারিয়াপুর-লক্ষ্মীপুর, জেলা পরিষদের সম্মুখ থেকে নাকাইহাট সড়ক, বড় মসজিদের সম্মুখ থেকে বাদিয়াখালি-সাঘাটা-ফুলছড়ি, পুরাতন বাজারের গেট থেকে বালাসিঘাট-মদনেরপাড়া-কালিরবাজার সড়কে অটোবাইক, অটোরিক্সা, মিনি ট্রাক ও বড় ট্রাক অবাধে যাতায়াত করছে। এ সমস্ত যানবাহনে গায়ের সাথে গা লাগিয়ে ভীড়ে ঠাসাঠাসি করে যাতায়াত করছে মানুষ। করোনা কোভিড (১৯) ভাইরাস প্রতিরোধে একজন মানুষের থেকে আরেকজন মানুষের দূরত্ব ৩ ফিট থাকার কথা। এমনকি দোকানে কেনাকাটা করতে গেলেও ৩ ফিট দূরত্বে লাইন করে দাঁড়িয়ে কেনাকাটা করতে সরকারি নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখিত সড়কগুলোতে অবাধে চলাচলকারি গণ পরিবহনগুলোতে সেই নিয়ম একেবারেই মানা হচ্ছে না। এতে এই জেলায় করোনা ভাইরাস সংক্রামণ বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
করোনা কোভিড (১৯) ভাইরাস যাতে সংক্রমন না করে সেজন্য বাড়িতে থাকার
কথা বলা হলেও সে নির্দেশ অমান্য করে ব্যবসায়িরা ব্যবসা প্রতিষ্ঠান অর্ধেক খোলা রেখে দোকানের সামনে বেচাকেনা করছে। এ অবস্থায় জেলা শহরের স্টেশন রোড হর্কাস মার্কেট, পুরাতন বাজার ,নতুনবাজার ও সান্দারপট্টিসহ বিভিন্ন এলাকাগুলোতেও দোকানপাট খোলাসহ লোকজনের সমাগম দেখা যাচ্ছে। গত ৩-৪ দিন শহরের বিভিন্ন স্থানে প্রশাসনের টহল টিম জোরদারে সাথে মাঠে থাকায় লোক সমাগম নাই বললেই ছিল ,দোকানপাট বন্ধ, গণ পরিবহন চলাচল বন্ধ, চায়ের দোকান বন্ধ ছিল।
কিন্তু শহরে কোন টইল না থাকার কারনে আগেই মত লোক জন শহরে ঢুকছে , আড্ডা দিচ্ছে, গন পরিবহণ চলছে।
এছাড়া গ্রামগঞ্জের হাটবাজার ও মোড়গুলোতে এক সাথে বসে আড্ডা দেয়া এবং খোলা রাখা চায়ের দোকানগুরোতে চা খাওয়ার প্রবণতা সর্বাধিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net