1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর পুবাইল ইটালী ফেরত ৪৪জন কোয়ারেন্টাইনে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

গাজীপুর পুবাইল ইটালী ফেরত ৪৪জন কোয়ারেন্টাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৬১ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ইটালী ফেরত ৪৪জনকে শনিবার রাতে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার ’মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এ স্থানান্তর করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, এ হাসপাতালে ৭০জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকল নিয়ম-কানুন মেনে ৪৪জন ওই হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই ইটালী থেকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন। পরে তাদেরকে সেখান থেকে ১৭জন, ২১জন ও ৬জনকে তিনটি আলাদা গাড়িতে করে পুবাইলের ওই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ হাসপাতালে রেখে তাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। তাদেরকে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেয়া হবে।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান, রাত পৌণে ১২টার দিকে তারা মেঘডুবি হাসপাতালে পৌঁছেছেন। তাদের সকলেই বাংলাদেশী ও ইটালী প্রবাসী। রাতে তাদের বুঝে নেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকীসহ স্থানীয় প্রশাসনের কয়েক কর্মকর্তা।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, মেঘডুবি ২০ শয্যার মা ও শিশু কেন্দ্র ছাড়াও পূবাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও প্রস্তুত রাখা হয়েছে। ওই স্কুলটি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net