1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে করোনা আক্রান্তের অপবাদে এক যুবকের আত্মহত্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

গোবিন্দগঞ্জে করোনা আক্রান্তের অপবাদে এক যুবকের আত্মহত্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৫২ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নভেল কোভিড (১৯) করোনা ভাইরাসের আক্রান্তের অপবাদ সইতে না পেয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পুলিশ উপজেলার রামচন্দ্রপুর থেকে তার লাশ উদ্ধার করে। ওই যুবক হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।
জানা যায়, জাহিদুল ইসলাম ঢাকায় এক পোষাক কারখানায় চাকুরি করতেন। পোষাক শিল্প ছুটি ঘোষনায় গত দুই দিন আগে সে গ্রামের বাড়ি রামচন্দ্রপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের বাড়িতে আসে। স্বর্দি জ্বরে আক্রান্ত জাহিদুল বাড়িতে আসলে এলাকার লোকজন তাকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করে । তার শরীর আগের চেয়ে অনেক শুকে যাওয়ায় সে নিজেই বিচলিত ছিল। এলাকার লোকজনের এই করোনা আক্রান্ত অপবাদ সইতে না পেরে মঙ্গলবার রাতের কোন এক সময় বাড়ির অদূরে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ।
গোবিন্দগঞ্জ থানার ওসি তর্দন্ত আফজাল হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net