1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৫৬১ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল কাবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর থানার ওসি মিজানুর রহমান, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ৬ টি থানা দল অংশ নেয়। বিকেলে ফাইনাল খেলায় মুখোমুখি হয় হরিণাকুন্ডু ও কোটচাঁদপুর থানা দল। এতে ৪১-৪০ পয়েন্টে জয় পায় হরিণাকুন্ডু থানা দল। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net