1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গী ইজতেমা মাঠে বলাৎকারে কিশোরের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

টঙ্গী ইজতেমা মাঠে বলাৎকারে কিশোরের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪৫২ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বলাৎকারে ১৫ বছর বয়সের এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত কিশোরের নাম আল-আমিন।বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমা ময়দানে এ ঘটনা ঘটে।সে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬ নং ব্লকের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাহিন(১৫) ও হৃদয় (১২)গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নিহত আল-আমিন তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। পরিবারের অভাব মেটাতে কয়েক বছর ধরে একটি লোহার দোকানে কাজ করে আসছিল। বৃহস্পতিবার রাতে ইসলামিক আলোচনা শুনতে একই এলাকার চার বন্ধু মিলে আল-আমিনকে বাসা থেকে ডেকে ইজতেমা ময়দানের টিনসেড মসজিদে নিয়ে যায়। এবং একপর্যায়ে তাকে রুটি খেতে দেয় তারা। রুটি খাওয়ার এক পর্যায়ে জ্ঞান হারায় আল-আমিন। পরদিন সকালে জ্ঞান ফিরলে বাড়ি ফিরে এসে কাউকে কিছুই জানায়নি।
ঘটনার একদিন পর শনিবার নির্যাতিত কিশোর অসুস্থ হয়ে তাকে তাৎক্ষণিক টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির মলদ্বারে গুরুতর জখম রয়েছে বলে চিকিৎসকরা তার অভিভাবকদের জানান।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলে বৃহস্পতিবার রাতে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাজীপুর মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের মা আমেনা একই এলাকার মান্নান সরদারের ছেলে মাহিন (১৫), ইউসুফের ছেলে হৃদয় (১২), ফজর আলীর ছেলে কায়সার (১৫) ও জয়নালের ছেলে সাইফুলের (১৪) বিরুদ্ধে মামলা দায়ের করেন।
যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

One thought on "টঙ্গী ইজতেমা মাঠে বলাৎকারে কিশোরের মৃত্যু"

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net