1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে প্রতিবন্ধিশিশুদের ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বাগেরহাটে প্রতিবন্ধিশিশুদের ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৯৪ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবন্দী ও অটিজম শিশুদের ক্রিড়া প্রতিযোগিতা ও অংশগ্রহনকারী শিশুদের পুরুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরকুলিয়া রুপা চৌধুরী অটিজম প্রতিবন্দী স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এই ক্রিড়া প্রতিযোগিতায় বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ সহ বিভিন্ন ইভেন্ট শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহন ছিল এক ধরণের বিশেষ উৎসাহ উদ্দিপনা। শুধু বিজয়ী শিশু নয়, অংশগ্রহনকারী সকল শিশুকে শুভেচ্ছা উপহার প্রদান করেন আয়োজকরা।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিল ফারজানা ফারুকী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক শেখ মোঃ কামরুজ্জামান, চরকুলিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার ইলিয়াসুর রহমান, পাক্ষিক সিডর পত্রিকার সম্পাদক এইচ এম মঈনুল ইসলামসহ আরও অনেকে।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশগ্রহন করতে পেরে খুশি প্রতিবন্দী শিক্ষার্থীরা। কোন কোন শিক্ষার্থী জীবনের প্রথম এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়ে অনেক শিক্ষার্থী।
প্রতিবন্দী শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, আমি বিস্কুট দৌড়ে অংশগ্রহন করেছি। আমি ফাস্ট হয়েছি। আমাকে পুরুস্কার দিন।
হুইল চেয়ারে বিদ্যালয়ে আসা আব্দুল হাই সকলকে গান শোনান। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আব্দুল হাই বলেন, হাটতে পারিনা। তাই কখনও স্কুলে যেতে পারিনি। এখানে এই স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পরে কিছু শিখতে পারছি। অনেক মানুষের সাথে মিশতে পারছি। আমারমত অনেকেই আছে যারা হাটতে পারে না। কিন্তু স্কুলে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net