1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মশারা সংগীতচর্চা করছে, মেয়রকে প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মশারা সংগীতচর্চা করছে, মেয়রকে প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪০৬ বার

আবদুল্লাহ মজুমদারঃ রাজধানীতে মশার উৎপাত বেড়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মশার গান আমি শুনতে চাই না। মশা মারতে হবে।মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে স্থানীয় সরকার মন্ত্রী ও দুই সিটি করপোরেশন মেয়রসহ নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কাল রাতে যখন ঘুমাতে গেলাম তখন দেখলাম মশারা সংগীত চর্চা করছে। মশার গান শুনলাম। মশা গুনগুন করে কানের কাছে গান গাচ্ছিল। অর্থাৎ মশার প্রাদুর্ভাব কিন্তু ধীরে ধীরে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গু। এ ব্যাপারে কিন্তু এখন থেকে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এবং এখন থেকে আমাদের প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বলব, মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে এখন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ তিনি বলেন, আমি মশার গান শুনতে চাই না। মশা মারতে হবে।

মশার রোগ থেকে বাঁচতে সবাইকে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করব, সবাই মশারি টাঙিয়ে যেন ঘুমান। কারণ এখন অনেকে মশারি ব্যবহার করেন না। শুধু মশার ওষুধ দেয় বা কয়েল জ্বালায়।’তিনি বলেন, ‘মশার ওষুধও তো নিশ্বাস-প্রশ্বাসে যায়। সেজন্য প্রত্যেকে নিজের সুরক্ষার জন্য মশারি ব্যবহার করবেন। করোনার সঙ্গে যদি আবার মশা যোগ হয়, ডেঙ্গু আসে, সেটা কিন্তু আমাদের জন্য আরও মারাত্মক হয়ে যাবে।’

‘মশা বা ডেঙ্গু যেন না আসতে পারে সেজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা দরকার। নিজের বাড়িঘর, রাস্তাঘাট, জলাশয় পরিষ্কার রাখি। মশার প্রজননক্ষেত্র যেন না থাকে, মশা যেন ডিম পাড়ার সুযোগ না পায়, সে দিকটা আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে’-বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net