1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় টিসিবির তেল অবৈধ ভাবে মজুদের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

মাগুরায় টিসিবির তেল অবৈধ ভাবে মজুদের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৪৯৪ বার

মোঃ সাইফুল্লাহ/ মাগুরা প্রতিনিধি ঃ টিসিবির স্বল্প মূল্যের সয়াবিন তেল অবৈধ ভাবে মজুদ করে মুদি দোকানে বিক্রির দায়ে মাগুরা শহরের স্টেডিয়াম গেট মার্কেটের দুটি দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চলিয়ে স্টেডিয়াম গেটের সোহাত কনফেকশনারি ও তার পাশ্ববর্তি স্নীগ্ধা ফার্মেসী নামে দুইটি দোকান থেকে টিসিবির ৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সোমবার সন্ধ্যায় আছাদুজ্জামান স্টেডিয়াম গেটে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম চলছিল। এ সময় ওখানে সোহাত কনফেকশনারি নামের দাকান মালিক সোহরাব হোসেন ও তার পাশ্ববর্তি স্নীগ্ধা ফার্মেসী নামে দোকান মালিক মাহমুদুর রহমান,এ দু’জনকে বারে বারে লাইনে দাড়িয়ে তেল কিনতে দেখে সন্দেহ হলে দোকান দুটিতে অভিযান পরিচালনা করে টিসিবির স্বল্প মূল্যের বোতলজাত ৫০ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। যা দোকান মালিকরা অধিক দামে বিক্রির জন্য মজুদ করছিল। এজন্য তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মোঃ সাইফুল্লাহ/ তাং ৩১/৩/২০২০ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net