1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবজমিন সম্পাদকের মামলা প্রত্যাহার করতে হবে – ব্যারিস্টার তাসমিয়া প্রধান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মানবজমিন সম্পাদকের মামলা প্রত্যাহার করতে হবে – ব্যারিস্টার তাসমিয়া প্রধান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৮০ বার

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

আজ এক বিবৃতিতে ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন বাংলাদেশে সত্য প্রকাশের অনুমতি নাই। দেশের সঠিক চিত্র তুলে ধরা সংবাদিকদের নৈতিক দায়িত্ব কিন্তু সত্য প্রকাশ করা হলে গণমাধ্যমের কার্যালয়ে পুলিশের মারমুখী অনুপ্রবেশ, কর্মরত সাংবাদিককে চোর-ডাকাতের মতো আটক, এমনকি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ এবং প্রেস পর্যন্ত বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেছে। যেখানে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি সেখানে গণতন্ত্র তত বেশি স্বচ্ছ। দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে সংবাদপত্রের স্বাধীনতা নাই, গণতন্ত্র ও নাই। একের পর এক সাংবাদিক হত্যা, সংবাদপত্র নিষিদ্ধ, সত্য প্রকাশে নির্ভীক সম্পাদকদের ওপর জেল-জুলুমের স্টিম রোলার, গণমাধ্যমের ওপর কর্তৃত্ব স্থাপন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়, আমি উদ্বিগ্ন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই। দৈনিক মানবজমিন এর মত একটি জনপ্রিয় পত্রিকার সন্মানিত সম্পাদক এর নামে মামলা দিয়ে প্রকৃতপক্ষে সত্য প্রকাশের পথ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অপর দিকে টাস্কফোর্স অভিযানের নামে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে মারধর করে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে যেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়া হয়েছে সত্য প্রকাশের অপরাধে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net