1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সেনাবাহিনী, জনশূন্য বাজার-রাস্তাঘাট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

শরণখোলায় সেনাবাহিনী, জনশূন্য বাজার-রাস্তাঘাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪৫২ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
‘ভীড় জমায়েত এড়িয়ে চলি, দুরে থেকেই কথা বলি’ স্লোগান নিয়ে বাগেরহাটের শরণখোলায় টহল শুরু করেছে সেনাবাহিনী। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকায় টহল দেয় তারা। এর পর থেকে হাট-বাজার, রাস্তাঘাট জনশূণ্য হয়ে পড়ে।
টহলকালে সেনাসদস্যরা বাজারে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করে। তারা মাইকিং করে করোনার বিস্তার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টিন মেনে চলার পরামর্শ দেয়। এসময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন তাদের সঙ্গে ছিলেন।
ইউএনও জানান, সেনাবাহিনীর এ দলটি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার দায়িত্বে থাকবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ দুই উপজেলায় নিয়মিত টহলে থেকে প্রশাসনকে সহযোগীতা করবে তারা। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net