ঢাকা   ০৮:০৬:৪৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

হবিগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৫৩৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী একটি মিনিবাস শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার কান্দিরগাঁও নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মিনিবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে তারা সিলেটে বেড়াতে যাচ্ছিলেন। কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।

নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি