1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেমের উদ্যোগে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেমের উদ্যোগে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৬৮ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীতে করোনা ভাইরাসের কারণে মানুষ হোম কোয়ারেন্টেন এ রয়েছে। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেমের ব্যক্তিগত উদ্যোগে টঙ্গীর মিলগেইট এলাকার জিন্নাত মহল্লা, করইতলা বস্তি, কলাবাগান বস্তি, টঙ্গী হাসপাতালের পিছনের বস্তি, মাছিমপুর এলাকার ৩ হাজার গরিব, অসহায় ও তৃর্ণমূল মানুষের মাঝে ৫ কেজি চাউল ও ৩ কেজি আলু বিতরণ করেন। তৃর্ণমূল মানুষের মাঝে চাউল ও আলু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা মো: দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা নূরুজ্জামান, বিএনপি নেতা জামাল হোসেন, যুবলীগ নেতা শাহজাহান সিরাজ সাজু, আব্দুর রহমান বাবু, ইসমাইল হোসেন রনি, আব্দুল্লাহ আল মামুন, মো: আহসান, মো: সিরাজ মিয়া প্রমুখ।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই সাধারণ নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে সাধারণ নিম্ন আয়ের মানুষের এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করি। আমি আশা রাখবো আমার ন্যয় যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net