1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চার আসনে উপনির্বাচনের জন্য বিএনপির পৃথক পরিচালনা কমিটি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

চার আসনে উপনির্বাচনের জন্য বিএনপির পৃথক পরিচালনা কমিটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
জাতীয় সংসদের শূন্য চার আসনে উপনির্বাচনের জন্য বিএনপি ভিন্ন ভিন্ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। আজ বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে এ কমিটি গঠনের চিঠি প্রত্যেক কমিটিপ্রধানের কাছে পাঠানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদকে। তাঁর সঙ্গে কমিটিতে আরও রয়েছেন আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান, আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন, হাবীব-উন নবী খান, শহীদউদ্দিন চৌধুরী, কাজী আবুল বাসার, হেলেন জেরিন খান, বিলকিস ইসলাম ও ইশরাক হোসেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু যশোর-৬ আসনের উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। তাঁর সঙ্গে থাকবেন অনিন্দ্য ইসলাম, জয়ন্ত কুমার, নার্গিস ইসলাম, সাবেরুল হক, দেলোয়ার হোসেন, আবদুস সামাদ বিশ্বাস, মশিউর রহমান, আবদুর রাজ্জাক, আলাউদ্দিন আলা।

ঢাকা-১০ ও যশোর-৬ আসনে ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া বগুড়া-১ ও গাইবান্ধা-৩ আসেন ২১ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বগুড়া-১ আসনে উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সঙ্গে কমিটির অন্য সদস্যরা হলেন মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার, রুহুল কুদ্দুস তালুকদার, ফজলুল বারী তালুকদার, সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার, মোরশেদ মিল্টন, এ কে এম আহসানুল হাবিব, মীর শাহ আলম, তৌহিদুল আলম, মাসুদুর রহমান মণ্ডল, নূর এ আযম, এরফানুর রহমান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব গাইবান্ধা-৩ সংসদীয় আসনের উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। তাঁর কমিটির অন্য সদস্যরা হলেন সাইফুল আলম, আবদুল খালেক, জাহাঙ্গীর আলম, খন্দকার আহাদ আহমেদ, মাহমুদুন্নবী টুটুল, শহিদুজ্জামান শহিদ, হানিফ বেলাল, খন্দকার ওমর ফারুক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net