1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাল বিতরণে অনিয়ম ও রাতের আঁধারে চুরির ছবি তোলায় নির্যাতন করা হয় সাগর চৌধুরীকে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

চাল বিতরণে অনিয়ম ও রাতের আঁধারে চুরির ছবি তোলায় নির্যাতন করা হয় সাগর চৌধুরীকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৮২ বার

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সদস্য সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এনটিভি ও গাজী টিভির সাবেক এসিস্ট্যান্ট প্রডিউসার, বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও ডব্লিউনিউজ.কমের সম্পাদক সাগর চৌধুরীর উপর অতর্কিত হামলা করেছে একদল সন্ত্রাসী। জানা গেছে, সাগর চৌধুরী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে অবস্থানকালে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। বর্তমানে তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন , ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে অবস্থানকালে ভোলার বোরহানউদ্দিন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত সাগর চৌধুরীর ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাবিল চৌধুরীর চাচা, বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ইউনিয়নের জেলেদের চাল বিতরণে অনিয়ম ও রাতের আঁধারে চুরির ছবি তোলায় তাকে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন আহত সাগর চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net