1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় খাল ভরাট করে বিক্রির চেষ্টা বাঁধা দেওয়ায় মামলায় ফাঁসানোর হুমকি! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শরনখোলায় খাল ভরাট করে বিক্রির চেষ্টা বাঁধা দেওয়ায় মামলায় ফাঁসানোর হুমকি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৪৩ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় সরকারি খাল ভরাট করে তা বিক্রির চেষ্টা চালাচ্ছেন স্থানীয় এক প্রভাবশালী । এ ঘটনায় উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে । তবে, খাল রক্ষায় স্থানীয়দের পক্ষে একই গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা রাজিব কান্তি হালদার বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ২নং রাজাপুর মৌজাধীন অর্ধশত বছর পুর্বের রতিয়া রাজাপুর খাল সংলগ্ন এলাকায় গত ৩০ বছর পুর্বে মৃ.লেহাজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ কারি বসতি স্থাপন করেন । সম্প্রতি তার উক্ত বসত বাড়িটি তিনি একই এলাকার বাসিন্দা সৈয়দ শেখের কাছে বিক্রি করে দেন । এ সুযোগে আজিজ কারি পুরানো ওই খালটি বিক্রির উদ্দেশ্যে বালু ফেলে ভরাট শুরু করেন । বিষয়টি গ্রামবাসীদের নজরে আসলে তারা ভরাট কাজে বঁাধা দেন । এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের মামলায় ফঁাসানোর হুমকি দেন । পরে সংশ্লিষ্ট চেয়ারম্যানের এক নির্দেশে পেয়ে খাল ভরাট সাময়িক বন্ধ করেন । এ বিষয়ে ওই গ্রামের কয়েক জন বাসিন্দা বলেন ,বহু বছরের পুরানো এই খালটি হতে রতিয়া রাজাপুর গ্রামের কয়েকশ পরিবারের পানি নিঃস্কাশন হয় । এছাড়া শত শত একর জমিতে ধান চাষ সহ কৃষকরা নানা জাতের সবজির চাষ করে থাকেন । তাই পানি নিঃস্কাশনের এক মাত্র পথ এই খালটি বন্ধ হয়ে গেলে বর্ষা ও শুস্ক মৌসুমে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে । এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো ঃ মঈনুল হোসেন টিপু বলেন , সরকারি খাল দখল করার কারও এখতিয়ার নেই এবং আজিজ কারিকে পরিষদে ডাকা হয়েছে , গ্রাম বাসিদের নিয়ে বসে বিষয়টি শীঘ্রই নিস্পত্তি করা হবে । অপরদিকে ,আজিজ কারি বলেন, ওই খালের সম্পুর্ন জমি আমার ,তবে চেয়ারম্যান কি বলে তা শুনে আমি নুতন সিদ্বান্ত নেব ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net