1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল ২১ মার্চ থেকে সিঙ্গাপুরে বিমান চলাচল বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস নবীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা

আগামীকাল ২১ মার্চ থেকে সিঙ্গাপুরে বিমান চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৯৬ বার

অলিদ সিদ্দিকী তালুকদার |
আরব আমিরাতের পর সিঙ্গাপুরেও ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। আগামীকাল ২১ মার্চ শনিবার থেকে বিমানের কোনো ফ্লাইট ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচল করবে না। গণমাধ্যমকে এ কথা জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।

এর আগে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবর আমিরাতের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট বন্ধ রাখার কথা জানায় বিমান কর্তৃপক্ষ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকাসহ বিশ্বের ৫৫টি গন্তব্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দুবাই ও আবুধাবির সঙ্গে ফ্লাইট বাতিল করে বিমান। এই দুটি রুটে প্রতি সপ্তাহে বিমানের ফ্লাইট ছিল ১৪টি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমানের আন্তর্জাতিক ১৮টি রুটের মধ্যে এখন চালু থাকবে লন্ডন, ম্যানচেস্টার, ব্যাংকক। এই তিন রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট রয়েছে ১৪টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net