1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৩৯ আইইডিসিআর ৪ সদস্যের টিম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৩৯ আইইডিসিআর ৪ সদস্যের টিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৭৯ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। আগত ওইসব ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, গতকাল সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ১৩৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনই বিদেশী। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, সোমবার দুপুরের পর ঢাকা থেকে আইইডিসিআর এর ৪ সদস্যের একটি টিম গাইবান্ধায় পৌঁছেছে। ওই টিমের সদস্যরা সাদুল্যাপুর উপজেলার হবিল¬াপুর গ্রামে কোয়ারেন্টাইন করে রাখা বাড়ির সদস্যদের পরীক্ষা নিরীক্ষা করবেন। এছাড়াও তারা গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন কিছু ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে।
অপরদিকে জেলা প্রশাসক বরাবরে সাদুল্যাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ এর দেওয়া পত্রের প্রেক্ষিতে রোববার বিকেল থেকে সাদুল্যাপুরের বিভিন্ন এলাকাসহ গোটা গাইবান্ধায় আতংক এবং আলোচনার ঝড় উঠলে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের সুস্পষ্ট বক্তব্যের পরও সোমবার মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। এছাড়া গাইবান্ধা পৌরসভা তাদের নিয়ন্ত্রনাধীন পৌর পার্ক এবং এসকেএস ফাউন্ডেশনের নিয়ন্ত্রনাধীন এসকেএস ইন লক ডাউন ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net