1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেসিডেন্টর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিকেলে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রেসিডেন্টর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিকেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৭৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেল ৫টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দেশে করোনাভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে অবহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করার বিষয়ে আলোচনা হতে পারে সাক্ষাৎ অনুষ্ঠানে। এছাড়া উচ্চ আদালতে জরুরী অবস্থা জারি করার জন্য রীট পিটিশন দাখিল করা হয়েছে। সে বিষয়ও আলোচনা হতে পারে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০১ জনের। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৬ হাজার ৭ জন। তবে এখন পর্যন্ত ৯১ হাজার ৯৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুইজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net