1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করবেন যারা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করবেন যারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪৩৫ বার

বিনোদন প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবি। এর প্রাথমিক নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু’। ছবিটির ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ।

নুসরাত ইমরোজ তিশা করবেন বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর বড়বেলার চরিত্রে। আর শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। শেখ হাসিনার আরো দুই বয়সের চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া এবং ওয়ানিয়া জারিন আনভিতা।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় ৫০জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, বঙ্গবন্ধুর মা শেখ সাহেরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকীর আহমেদ। এছাড়া ফজলুর রহমান বাবু অভিনয় করছেন খন্দকার মোশতাকের চরিত্রে।

জানা গেছে, এ ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

মানিক মিয়া চরিত্রে অভিনয় তুষার খান, তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, মওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

আগামী ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন বঙ্গবন্ধু। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণকাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net