1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ধানের বাম্পার ফলনেও আনন্দ নেই কৃষকের ঘরে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন 

কিশোরগঞ্জে ধানের বাম্পার ফলনেও আনন্দ নেই কৃষকের ঘরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৯৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হাওরে বোরো ধানের বাম্পার ফলন হলেও আনন্দ নেই কৃষকদের মনে। করোনা পরিস্থিতিতে চড়া মজুরি দিয়েও মিলছে না ধানকাটা শ্রমিক। অপরদিকে আগাম বন্যার ভয়ে ক্ষেতের ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এছাড়া ন্যায্য মূল্য পাওয়ার আশঙ্কা তো আছেই।

ধেয়ে আসছে উজানের পানি। এরই মধ্যে বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জে প্রবেশ করে উজানের পানি। ফলে চরম আশঙ্কায় কৃষকদের চোখে ঘুম নেই। এ অবস্থায় পুরোপুরি পাকার আগেই ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাইরের জেলাগুলো থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।

জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। অনেক হাওরে স্থানীয় কৃষকরা দলবেঁধে একে-অন্যের ধান কেটে দিচ্ছেন। তবে কৃষকদের এমন দুর্দিনে স্থাণীয় রাজনৈতিক নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়াসন আহাম্মদ তৌফিক ছাত্রলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে হাওরে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। এরই মধ্যে প্রায় তিনশ একর জমির ধান কেটে মারাই শেষে কৃষকদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। ধান কেটে দিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনও।

হাওরের কৃষকরা জানান, আগাম জাতের মাত্র ২০ ভাগ ধান পেকেছে। এরই মধ্যে ধান কাটা প্রায় শেষ দিকে। তবে নিচু জমিতে দেরিতে বোনা ব্রি-২৯ জাতের ধান পাকতে আরও ১০-১২ দিন লাগবে। এসব ধান নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। নিচু জমির এসব ধান মেশিনে কাটা সম্ভব না। এ জন্য শ্রমিক সংগ্রহের কোনো বিকল্প নেই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিধ মো. ছাইফুল ইসলাম জানান, আগাম বন্যার হাত থেকে রক্ষা পেয়ে পরিপূর্ণভাবে পাকার আগেই ধান কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। স্থানীয় শ্রমিক ছাড়াও লকডাউনে বেকার হয়ে যাওয়া লোকজন হাওরে ধান কাটছে। এ ছাড়াও বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের নিরাপদে হাওরে আনার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি সময় মতো হাওরের ধান কাটা শেষ হবে।

জানা গেছে, চলতি মৌসুমে কিশোরগঞ্জে এক লাখ ৩ হাজার ২৪৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৬৭ হাজার মেট্রিক টন চাল। গত বছর ধানের দাম না পাওয়ায় এবার হাওরে প্রায় ৫০ হাজার হেক্টর জমি অনাবাদি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net