1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার বাসা-বাড়িতে ফ্রী শাক-সবজি দিচ্ছেন ছাত্রলীগ নেতা রুবেল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

কুমিল্লার বাসা-বাড়িতে ফ্রী শাক-সবজি দিচ্ছেন ছাত্রলীগ নেতা রুবেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৪৬ বার

আবু সুফিয়ান রাসেল।।
ঘরে বসে পাবেন ফ্রি কাঁচাবাজার এ ব্যানারে মানুষের ঘরে ঘরে নিত্যদিনের তরকারি ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের একঝাঁক কর্মী। ছাত্রলীগ নেতা রুবেল হোসেনের নেতৃত্বে শহরতলীর কুচাইতলী-বারপাড়া এলাকায় বুধবার ও বৃহস্পতিবার বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দেওয়া হয়েছে আলু, লাউ, বেহুন, টমেটো, বাঁধাকপি, পেয়াজ ও শাকসহ সাত পদের কাঁচা তরকারি। প্রতিপরিবারকে চার পদের চারটি করে তরকারি দেওয়া হয়েছে। সাপ্তাহব্যাপী কুমিল্লার বিভিন্ন এলাকায় বিতরণ কার্যক্রম চলবে।

সূত্র জানায়, প্রথম দিন বারপাড়া, কুচাইতলী , ঢুলিপাড়া, ঠাকুরপাড়া ও গোবিন্দপুর অঞ্চলে
দ্বিতীয় দিন গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে শাক-সবজি বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে মোসা. রোখসানা বেগম নামে পূর্ব বারপাড়ার একজন গৃহিনী জানান, সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দেখি একব্যাগ তরকারি। আমার স্বামী তখন ঘুমে চিন্তা করলাম, কে রেখে গেলো। কিছুক্ষণ পর দেখি, সবাই আলোচনা করতেছে। সবার ঘরে ঘরে নাকি ফ্রী তরকারি দিয়েছে।

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেতা এম. রোবেল হোসেন বলেন, এটি কোন লৌকিকতা নয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ করেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তার জন্য এ আয়োজন। মানুষ যেন ঘরে থাকে, কোন মানুষ যেন খাবারের জন্য কষ্ট না পায়, তার জন্য স্ব-অর্থায়নের আমাদের ক্ষুদ্র প্রায়াশ। সাতদিন এ বিতরণ কার্যক্রম চলবে। এর পর হয়তো আমরা আবার বসবো নতুন করে, মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবো।
আগামীদিনেও এভাবে মানুষের পাশে থাকবে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার এম. রুবেল হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করে প্রশাংসায় ভূষিত হয়েছেন। ইতিপূর্বে জাতীয় ও স্থানীয় নির্বাচনে অাগ্রণী ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি আইন বিষয়ে অধ্যয়নরত আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net