ঢাকা   ১০:০৪:৪২ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কোভিড- ১৯ আক্রমণে অসহায় দুস্থদের পাশে কাউন্সিলর হাসিবুর রহমান মানিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪৬৫ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মানবাধিকার সংগঠক হিসেবে ভূমিকা নিয়ে নিজ এলাকায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএনসিসির ) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর হাসিবুর রহমান মানিক । এই খারাপ সময়ে একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। গত কয়েক দিন ধরে করোনা নিয়ে সবাইকে সতর্ক করার পাশাপাশি নিজ এলাকার মানুষদের নানাভাবে সাহায্য করছেন ( ডিএনসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান ।

নিজের জায়গা থেকে চেষ্টা করছেন সাধ্যমতো করতে। হাসিবুর রহমান মানিকের উদ্বেগটা এখন মানুষের সচেতনতা নিয়ে। করোনা নিয়ে এত বার্তা, এত প্রচারের পরও এখনো অনেকে সচেতন হচ্ছেন না, বুঝতে পারছেন না করোনার ভয়াবহতা। এটিই ভাবাচ্ছে মাশরাফিকে, ‘ইতালি, স্পেন এত উন্নত দেশ, যাদের স্বাস্থ্যসেবা সব সময়ই সেরা তিনে থেকেছে, তারা কী হিমশিমটা খাচ্ছে করোনা ঠেকাতে! আমাদের বুঝতে হবে এর ভয়াবহতার বিষয়টা। সরকার ছুটি ঘোষণা দিল ঘরে থাকতে। অমনি আমরা পড়িমরি করে দল বেঁধে ছুটলাম গ্রামের বাড়িতে। করোনা ঝুঁকিতে পড়ে গেল হাজার হাজার মানুষ। আমাদের মতো দেশে করোনা প্রতিরোধে সচেতনতাই হচ্ছে মূল ব্যাপার।’

অন্য সবার মতো ঘরবন্দি আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক । ঘরে থাকলেও সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার অনুরোধ করেছেন। জানিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার আহ্বান। কিন্তু ঘরে আর কত? তার ২৬ নম্বর ওয়ার্ড অনেক মানুষ এখন কর্মহীন। জীবিকা নির্বাহ করাই যেন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই করোনা সংকটে সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর মানিক নেমেছেন সম্মুখ যুদ্ধে। করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের রুটি-রুজির পথ। রিকশাওয়ালা, দিনমজুর, হকারদের মতো নিম্ন আয়ের মানুষদের কষ্টে দিন কাটছে। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে বৃহত্তর লালবাগ আজিমপুর ২৬ নম্বর ওয়ার্ড নিম্ন আয়ের পরিবারকে সরকারের তহবিল এবং ব্যক্তিগত ফান্ড থেকে খাদ্য সহায়তা দিতে যাচ্ছেন ( ডিএনসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক।

এমনটাই জানান মানিকের ব্যক্তিগত অফিস সহকারী মোঃ শাহ আলম । এ বিষয়ে মানিকের সহকারী বলেন, প্রতিদিনেই ২৬ নম্বর ওয়ার্ডের নিম্নবিত্তদের সাহায্য করে যাচ্ছি। সেই হিসেবে ‘আগামী দু’একদিনের মধ্যেই আমরা আরো স্থানীয় নিম্নবিত্তদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে ৩০০ জনকে সাহায্য করা হবে। তালিকা তৈরির কাজও শেষ। বাড়ি বাড়ি গিয়ে দ্রব্য-সামগ্রী পৌঁছে দেয়া হবে। যেখানে প্রত্যেক পরিবারের জন্য থাকছে চাল, তেল, ডাল, আলু, লবণ এবং সাবান।’ শুধু একজন কাউন্সিলর হিসেবেই নয় । জনগণের একজন সেবক ও মানবাধিকার সংগঠক হিসেবে এগিয়ে এসেছেন মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিক ।

করোনার বিরুদ্ধে যারা সরাসরি লড়াই করে যাচ্ছেন সেই চিকিৎসক ও নার্সদের কথাও ভুলে যাননি মানিক । তাদের সুরক্ষিত রাখতে এরই মধ্যে নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্সদের জন্য কিছু সুরক্ষার পোশাক দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করছেন মানিক ।

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত ৪৮ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আর মারা গেছেন ৫ জন। সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৬২ আর মৃতের সংখ্যা ২৪ হাজার ৯০।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি