1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জ পৌর সভার সামনে ত্রাণের দাবিতে হতদরিদ্রদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার

গোবিন্দগঞ্জ পৌর সভার সামনে ত্রাণের দাবিতে হতদরিদ্রদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৫২ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
করোনা ভাইরাস কোভিট-১৯ এর কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষ ত্রাণ না পেয়ে পৌরসভার সামনে আজ সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সরকারী ত্রাণের জন্য বিক্ষাভ করেন। এ সময় বিক্ষাভ কারী বলেন পৌর মেয়র আতাউর রহমান সরকার ফেসবুকসহ বিভিন্ন সোসাল মিডিয়া প্রচার করে আসছেন পৌর সভার কেউ না খেয়ে থাকলে রাতে পরিচয় গোপন রেখে তাদের বাড়ি বাড়ি ত্রান সহায়তা পৌছে দেওয়া হবে। আমরা গরীব কর্মহীন আমাদের বাড়িতে তো ত্রান এখনো দেওয়া হয় নাই। আমাদের বরাদ্দের ত্রান কই কাকে দিয়েছেন আমরা জানতে চাই। আমরা অনাহারে আছি, কি ভাবে আমাদের দিন যাচ্ছে তা মানুষকে বোঝানো যাবে না। দিনে অানি দিনে খাই, করোনার কারনে ঘর থেকে বের হতে পারছি না। ত্রানের দাবিতে বিক্ষাভকারী জনতাকে পৌর সভার কর্মকর্তা কর্মচারী শান্ত করার চেষ্টা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুযোর্গ বিষয়ক সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পি,২ নং প্যানেল মেয়র রিমন তালুকদার, কাউন্সিলার মোখলেছুর রহমান,শাহিন আকন্দ, ফারুক হোসেন, মহিলা কাউন্সিলার রেবেকা সুলতানা শিল্পী ও মারুফা বেগম জহুরা বেগম। বক্তরা বলেন, এসব হতদরিদ্র মানুষের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটো কপি জমা নেন এবং বলেন, পৌরসভায় সরকারী ত্রাণের চাল পৌর মেয়র কোথায় কার মাঝে দিয়েছে তা’ আমরা জানি না। তবে আপনাদের বিষয়টি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net