1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিরিঙ্গা ইউনিয়নে কর্মহীন ২শ' পরিবারে ছায়াতলের খাদ্য সামগ্রি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ 

চিরিঙ্গা ইউনিয়নে কর্মহীন ২শ’ পরিবারে ছায়াতলের খাদ্য সামগ্রি বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ২৭৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: বিশ্বব্যাপি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে লকডাউনের আওতাধীন চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নে ঘরবন্দী অন্তত ২শ’ কর্মহীন ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল’। মঙ্গলবার ৭এপ্রিল সংগঠনের সভাপতি ডাঃ মাইদুল ইসলাম সোহেল ও সেক্রেটারি সাজিদ হাকীম আদরের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সদস্যরা চিরিংগা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে ১৭০ এর অধিক পরিবারে এসব খাদ্য সামগ্রি বিতরণ করেন। সূত্রে প্রকাশ, ১এপ্রিল প্রাথমিকভাবে ২৭ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণের মধ্যদিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। এরআগে ৩০মার্চ জনসচেতনতা বৃদ্ধি ও বিভিন্নস্থানে জীবানুরোধক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। সংগঠনের কর্মকর্তা জানিয়েছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়াতল” এর ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। তারা বলেন, গ্রামের দরিদ্র ও সেসব মানুষের কাছে আমরা গিয়েছি; যারা নিতান্তই ক্ষুধাতুর হলেও কখনো কারো কাছে কোনকিছু চাইতে পারে না। তাই কালবিলম্ব না করে এসব কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের কাছে আমাদের কর্মীরা বাইক ও টমটম যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি পৌঁছে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net