1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মানবতার ডাক সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

চৌদ্দগ্রামে মানবতার ডাক সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৫৫৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে “মানবতার ডাক সামাজিক সংগঠন” এর উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। সংগঠনের সদস্যরা অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌছে দিয়ে আসেন। “মানবতার ডাক সামাজিক সংগঠন” এর পক্ষ থেকে ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অসহায় পরিবারের সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটিতে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও দুবাই প্রবাসী মো. ইউসুফ মিয়াজী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. হাসান মজুমদার, উপদেষ্টা সদস্য মো. আবুল কাশেম, সদস্য মো. রুবেল, মো. মহসিন মিয়াজী, মো. এয়াকুব মজুমদার, মো. সফিউল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, মো. নাজমুল হাসান, মো. ফয়সাল মিয়াজী, মো. শাহিন মজুমদার, মো. ফাহাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবিষয়ে “মানবতার ডাক সামাজিক সংগঠন” এর প্রতিষ্ঠাতা কাজী মো. মহি উদ্দীন মুকুল বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের চলমান সংকটকালীন সময়ে অসহায় ও কর্মহীন দিনমুজুরদের পাশে দাঁড়িয়েছে মানবতার ডাক সামাজিক সংগঠন। ভভিষ্যতেও এ সংগঠনটি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। এসময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net