1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ

জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা আদর্শপাড়া গ্রামের  অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। আইন অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত সুনামের মূল্যায়নে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এই সাফল্যে নিজ এলাকা মাগুরা ও শ্রীপুর উপজেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধী সমাজ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

 

 

এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রধান আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের। দেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, আইনি জটিলতা নিরসন এবং প্রশাসনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে আমি আমার সর্বোচ্চ মেধা, যোগ্যতা ও শ্রম বিনিয়োগ করব। সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

 

 

 

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের ক্রীড়া খাতের সার্বিক সংস্কার ও উন্নয়নে আইনি পরামর্শক হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net