ঢাকা   ১১:২২:০১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৬৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বি এইচ আই এস এ্যাপারেলস লিমিটেড কারখানায় রোববার বেলা ৩টা থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় বাড়ানো বিজিএমইএ’র নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখা ও বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাটাইয়ের সংবাদ পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।
শ্রমিকরা ঘণ্টাব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় জরুরি প্রয়োজনে চলাচল করা যানবাহন থেমে থাকায় দীর্ঘ যানবাহনের সারি দেখা দেয়।
শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকলে সকালে কারখানায় কাজে যোগ দেন। পরে দুপুরে মার্চ মাসের বেতন বকেয়া পরিশোধ না করার শ্রমিকরা মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
তবে কারখানা কর্তৃপক্ষ বলেন, আমরা সোমবার বেতন দিয়ে দেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি