1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৭৯ বার

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে দুস্তদের ঘর দেয়ার কথা বলে টাকা আত্মসাত করার প্রতিবাদ করে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগ এনে চেয়ারম্যানের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৪ জন রক্তাক্ত জখমসহ ৬ জন আহত হয়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন পেরিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক বড়সাঙ্গিশ্বর গ্রামের মোখলেছুর রহমান মজুমদারের ছেলে মোশারফ হোসেন মজুমদার (৬০), তার ছেলে বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন জুয়েল (২৫), মোশারফ হোসেন মজুমদারের ভাই ফারুক আহম্মেদ মজুমদারের স্ত্রী মীর মোর্শেদা বেগম (৪৮), তার ছেলে মাহতাব উদ্দিন ফাহিম (২০), বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আলী মিঠু (২৬) ও মোসলেহ উদ্দিন মুন্না (২৩)। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমজাদ হোসেন জুয়েল ও মোহাম্মদ আলী মিঠুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পেরিয়া ইউনিয়র চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে ইউনিয়নের ৫০-৬০ জন হত দরিদ্রকে ঘর করে দেয়ার কথা বলে তাদের থেকে ১০ হাজার টাকা করে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে। ভূক্তভুগীরা ৪ বছরেও ঘর না পেয়ে গত কিছু দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন টেলিভিশনে ভিডিও বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মজুমদারের পরিবার ও তার ভাতিজাদের দায়ী করে। এর জেরে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে।
পরে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে অভিযুক্ত পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার বলেন, এ ঘটনায় আমার ৩ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net