1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জ থেকে ৫৪ যাত্রী নিয়ে একটি ট্রাক পুলিশ ও সেনা সদস্যের হাতে আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

নারায়ণগঞ্জ থেকে ৫৪ যাত্রী নিয়ে একটি ট্রাক পুলিশ ও সেনা সদস্যের হাতে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪৩৫ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : নারায়নগঞ্জ থেকে ৫৪ জনের যাত্রি নিয়ে ছেড়ে আসা একটি ট্রাক মাগুরায় পুলিশ ও সেনা সদস্যরা আটক করেছে। তারা প্রত্যেকেই ইট ভাটার শ্রমিক।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, নারায়নগঞ্জের একটি ইট ভাটায় কর্মরত এসব শ্রমিক ভোর রাতে নারায়নগঞ্জ থেকে রওনা দেয়। সাতক্ষিরা যাওয়ার পথে বেলা ১১ টার দিকে মাগুরা শহরে প্রবেশের পর জামান এণ্ড দত্ত ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি আটক করা হয়।
আবু সুফিয়ান আরো বলেন, মাগুরায় ট্রাকটি আটকের পর তাদের স্বাস্থ্যের খোজখবর নেয়া হয়। পরে যশোর এবং সাতক্ষিরায় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পাঠিয়ে দেয়া হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, শিশু ও নারী সহ ৫৪ জন যাত্রি খুবই অরক্ষিত অবস্থায় নারায়নগঞ্জ থেকে এসেছে। এটি সকলের জন্যেই ঝুকিপূর্ণ। তবে প্রত্যেকটি যাত্রির সঙ্গে আলাদাভাবে কথা বলে জানা যায় তারা কেউ সর্দি কাশি কিংবা জ্বরে ভূগছে না। তারপরও করোনা সংক্রমিত এলাকা থেকে তারা ফিরে আসায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্যে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগকে বিশেষ ভাবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net