1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিউইয়র্কে চিরনিদ্রায় শায়িত হলেন চকরিয়া পৌর মেয়রের চাচা শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

নিউইয়র্কে চিরনিদ্রায় শায়িত হলেন চকরিয়া পৌর মেয়রের চাচা শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৮৮ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: নিউইয়র্কে করোনায় আক্রান্ত চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর মেঝো চাচা আলহাজ্ব শফিকুর রহমান চিরনিদ্রায় শায়িত হলেন। সেখানকার সময়ানুযায়ি সোমবার ২০ এপ্রিল দুপুর ২টার দিকে (বাংলাদেশের সময় রাত ১২টা) মরহুমের মৃতদেহ মুসলিম রীতি অনুসারে নিউইয়র্কের লংআইল্যান্ড পিনেলন মেমোরিয়াল কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের ছোট ছেলে ছাত্রলীগ নেতা মো. ইরফান তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমার বাবার জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মুসলিম আচার অনুসারে নিউইয়র্কের লংআইল্যান্ডে পিনেলন মেমোরিয়াল কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি তার বাবার রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব শফিকুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ১৪এপ্রিল নিউইয়র্কে বাংলাদেশ সময় ২টা ৫৮ মিনিটের দিকে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে লংআইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সন্তান ও বহু আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম আলহাজ্ব শফিকুর রহমান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাস্টার সিরাজ আহমদের ছোটভাই এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল মজিদ সিকদারের ছেলে। মরহুম শফিকুর রহমান কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের করাইয়াঘোনা গ্রামের বাসিন্দা।
এদিকে মরহুমের বড় ছেলে আমেরিকা-কক্সবাজার সমিতির কর্মকর্তা সমিরুল ইসলাম বাবলু ফেসবুক পোস্টে তার পিতার জানাযা শেষে দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net