1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরান ঢাকার চকবাজারে এক পরিবারের ১৭ সদস্যই আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

পুরান ঢাকার চকবাজারে এক পরিবারের ১৭ সদস্যই আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৯৪ বার

আবদুল্লাহ মজুমদারঃ দেশে করোনা সংক্রমনের কেন্দ্রস্থল হয়ে ওঠেছে পুরান ঢাকা। ওই এলাকার চকবাজারের একটি বাসার ১৭ সদস্যের পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এলাকাবাসী জানায়, একান্নবর্তী ওই পরিবারের দুজন আগে আক্রান্ত হয়েছিলেন। আইইডিসিআরে নমুনা পরীক্ষায় মঙ্গলবার আরও ১৫ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এসে ওই বাড়িটি লক ডাউন করে।এর সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার জানান, জনস্বার্থে হাজী বাল্লু রোডের ওই ভবন ও আশপাশের ভবন লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, ঘনবসতিপূর্ণ চকবাজার থানা এলাকায় এখন পর্যন্ত ৫৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন।প্রাণঘাতি করোনায় সোমবার পর্যন্ত আক্রান্ত মোট তিন হাজার ৩৮২ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ঢাকা মহানগরীতে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৪ জন।রাজধানীর পুরান ঢাকা ও মিরপুর হয়ে ওঠেছে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল। পুরান ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১ ও বাবুবাজারে ১১ জন , বংশালে ৩১, সূত্রাপুরে ১২ জন ধোলাইখালে ৭, দয়াগঞ্জে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় মৃতদের মধ্যে অন্তত ২০ জনই পুরান ঢাকার। করোনা ঠেকাতে ‘লক ডাউন’ করা হয়েছে পুরান ঢাকার পাঁচ শতাধিক ভবন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net