1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর কাছে অভিযোগের পর রক্ত পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে অভিযোগের পর রক্ত পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
একজন করোনায় আক্রান্ত রোগীর রক্তের জন্য টানা আটদিন সকাল-বিকেল স্বাস্থ্য অধিদফতরের কাছে গেছে গণস্বাস্থ্য কেন্দ্র। স্বল্প মূল্যে ও দ্রুত সময়ে করোনা রোগী শনাক্ত করতে গবেষণার জন্য প্রয়োজন এই রক্ত। স্বাস্থ্য অধিদফতরের কাছে সাড়া না পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা রোগীর রক্ত নেয়ার অনুমোদনের চিঠি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ বুধবার বেলা ১১টার পর বিষয়টি নিশ্চিত করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ ৮ দিন ধরে রোজ সকাল-বিকেল কইরা যাইতেছি, রক্ত দেয়নি। পরে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করেছি। একটা গবেষণা করতে হলে তো রোগীর পায়খানা, প্রস্রাব, রক্ত লাগে। এই প্রথম এত বড় গবেষণা বাংলাদেশে হচ্ছে। করোনা আক্রান্ত রোগীর রক্ত দেবেন না, এটা তো হয় না। অনুমোদন চাচ্ছে। ১০ মিনিট আগে অনুমোদনের চিঠি পাইছি। এখনও রক্ত পাইনি। অনুমোদনপত্র নিয়ে যাব, রক্ত এনে গবেষণা সম্পন্ন করে ২৫ এপ্রিল তাদেরকে স্যাম্পল দিয়ে দেব।’

এদিকে পর্যাপ্ত কাঁচামাল না থাকায় প্রাথমিকভাবে সরকারকে ১০০ করোনা পরীক্ষার কীট দেয়া হবে বলেও জানান ডা. জাফরুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net