1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহামারির কারণে যে আরো ক’বার বন্ধ হয়েছিল হজ্জ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত 

মহামারির কারণে যে আরো ক’বার বন্ধ হয়েছিল হজ্জ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে এ বছর হজ বাতিলের মতো সিদ্ধান্ত নেয়ার আশঙ্কা করছে পুরো মুসলিম বিশ্ব।

এরই মধ্যে বিশ্বের মুসলিম দেশগুলোকে এ বছর হজ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে এখনই নিষেধ করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহম্মদ সালেহ বিন তাহের বান্তেন।

মুহম্মদ সালেহ বিন তাহের বান্তেন বলেন, সৌদি আরব নাগরিকদের সুরক্ষার ব্যাপারে কোনও আপস করবে না। তাই করোনা পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হজের বিষয়ে আমরা কোনও চুক্তি সই না করার সিদ্ধান্ত নিয়েছি।

এবারে করোনাভাইরাস মহামারির কারণে প্রাণহানির শঙ্কায় হজ বাতিলের সম্ভাবনা থাকলেও ইসলামের ইতিহাসে হজ বাতিল এবারই প্রথম নয়। এর আগেও ছোঁয়াচে মহামারিতে প্রাণহানির শঙ্কায় হজ বাতিলের মতো ঘটনার সম্মুখীন হতে হয়েছিল মুসলিমদের। এমন তথ্যই দিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

১৮১৪ সালে হেজাজ অঞ্চলে মরণঘাতী রোগ প্লেগের বিস্তার লাভ করায়ে সে বছর হজ বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিল মক্কা কর্তৃপক্ষ। সেবার প্লেগ আক্রান্ত হয়ে প্রায় ৮ হাজার লোক মৃত্যুবরণ করেছিল।

১৮৩৭ সালে আবার হজের সময় এ মহামারি দেখা দেয়ায় সে বছরও হজের আনুষ্ঠানিকতা বাতিল করে মক্কা কর্তৃপক্ষ। থেমে থেমে এই মহামারি স্থায়ী হয় ১৮৯২ সাল পর্যন্ত।

এ সময় মিসর থেকে ডাক্তারদের হেজাজে পাঠানো হয় হজ যাত্রায় আসা তীর্থযাত্রীদের চিকিৎসা ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য।

বিশেষ প্রতিবেদকঃ শ্যামল বাংলা.কম | লেখক ও প্রকাশক জ্ঞান সৃজনশীল প্রকাশনা | সদস্য ডিইউজে |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net